সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ২১, আহত ৩৮

এপি, ইসলামাবাদ :

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক ট্রাফিক বিভাগ।

হেলমান্দের বিভাগটির এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় দক্ষিণাঞ্চলীয় কান্দাহার ও পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ বলেন, একটি মোটরসাইকেল একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়, যা রাস্তার বিপরীত দিকের একটি জ্বালানি ট্যাঙ্কারে আঘাত করে। এতেই মূলত দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে।

হেলমান্দ পুলিশ প্রধানের মুখপাত্র হাজাতুল্লাহ হাক্কানি জানান, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।