সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেসের’ ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) জসিম উদ্দিন জানান, ট্রেনের ইঞ্জিনের পরের ৯টি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে পাহাড়তলী, লাকসাম ও আখাউড়া থেকে তিনটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

—–ইউএনবি