সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নওরোজ আফরিন প্রিয়া (২১) ওই এলাকার প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে ও কুমিল্লার হৃদয় চৌধুরীর স্ত্রী। অহনা নামে তাদের দুই বছরের এক মেয়ে রয়েছে।

নিহতের মা রুমি আক্তার বলেন, ‘প্রিয়ার মেয়ে আহনা অসুস্থ। তার জন্য ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে যাই। সেখান থেকে ফিরে এসে দেখি আমার মা নেই। পুরো রুমে রক্ত আর রক্ত। পড়ে আছে তার নিথর দেহটা।’

তিনি বলেন, ‘কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এতো বড় শত্রু আছে বলে জানি না।’

নিহতের ভাই পরশ জানান, ওই সময় আমি বাসায় ছিলাম না। কি হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেয়া হয়েছে। দুলাভাই হৃদয় চৌধুরী আমাদের এখানে পাঁচ দিন বেড়ানোর পর আপুকে রেখে কুমিল্লায় চলে যান।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ‘প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলমান। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।’