সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ময়মনসিংহে আনসারুল্লাহ’র ২ সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তারা হলেন মুক্তাগাছা উপজেলার বোকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো, কাওসার আহমেদ ওরফে মিলন (৩০) এবং চান্দিমন্ড গ্রামের মোস্তফা মোফাজ্জল হক শরিফুলের ছেলে জাহিদ মোস্তফা (২০)।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, সাতটি উগ্রপন্থী বই, সংগঠনের উগ্রবাদী কার্যক্রম ও বই বিক্রি সংক্রান্ত ফেসবুক ও মেসেঞ্জার থেকে ৩৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

একাধিক ফেক ফেসবুক আইডি ব্যবহার করে দুজনেই সারা দেশে তাদের সংগঠনের সদস্যদের কাছে চরমপন্থা সম্পর্কিত বই বিক্রি করছিল।

মুক্তাগাছা থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।