সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

অনলাইন ডেস্ক :

জাপানে উত্তরাঞ্চলের ইওয়াতে এবং আওমোরি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২রা এপ্রিল) শহর দুইটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (২রা এপ্রিল) জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে ও আওমোরি অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে। তবে এ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর ফলে সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথমদিনে জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২৪১ জনের মৃত্যু হয়।