সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ভারতে শনাক্ত কমলেও ২৪ ঘন্টায় মৃত্যু ৪,৪৭৭

ভারতে গত কয়েক দিন ধরে কমেছে করোনা শনাক্তের সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। এতে করে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন।

এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ২৮৪ জন।

রোববার (১৬ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ লাখ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের।

এর আগে শনিবার (১৫ মে) ভারতে করোনা শনাক্ত হয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন।

শুক্রবারের (১৪ মে) শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। আর বৃহস্পতিবারের শনাক্ত হয়েছিল ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন।