সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মেহেরপুরে পৃথক অভিযানে সোয়া ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

মেহেরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে সোয়া সাত কেজি গাঁজা জব্দ করেছে গাংনী থানা পুলিশ। এসময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এসব তথ্য জানান।

আটক আসামিরা হলেন- গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা সবুজ হোসেন (২৪) ও সাহেবনগর গ্রামের বাসিন্দা উজির আলী।

ওসি জানান, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজি গাঁজাসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। এসময় সাফায়াত আলী নামে এক ব্যক্তি পালিয়ে যায়।

অন্য এক অভিযানে সাহেবনগর গ্রামে সোয়া ৫০০ গ্রাম গাঁজাসহ উজির আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় মন্টু ধলা নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান ওসি।

ওসি আরও জানান, পৃথক দুটি গাঁজা উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে আটক ২ ব্যক্তিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

——ইউএনবি