সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এমপি আনার হত্যা: দুই আসামি ৬ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণ ও হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল ভূঁইয়ার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর আদালতের বিচারক আতাউল্লাহ এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কুমার পাল। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।

বুধবার(২৬ জুন) ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের নেতৃত্বে ডিবির একটি দল খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরপরই বিকালে হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হয়।

এমপি আনার গত ১১ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এবং ১৪ মে কলকাতার ফ্ল্যাট থেকে বের হয়ে নিখোঁজ হন।

এ ঘটনায় ২২ মে নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিনের অভিযোগের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।

—–ইউএনবি