সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪

মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্য বহনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. সুষম আলী (৩৮), মো. ওজদুল হকের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে মো. ফারুক (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে মো. আল আমিন (৫০)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, ফেনসিডিলের একটি চালান ভারতীয় সীমান্ত পার হয়ে পাচারের উদ্দেশ্যে দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় জড়ো হয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি