সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানি না, ন্যায়বিচার চাই

নিজস্ব প্রতিবেদক

রিমান্ড শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। রাজনৈতিক জীবনে কারও ওপর অন্যায়-অত্যাচার করিনি। আমার বিরুদ্ধে হত্যার যে অভিযোগ আনা হয়েছে, আমি সেই হত্যাকাণ্ডে জড়িত না। হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমি আপনার কাছে ন্যায়বিচার চাই।

আজ মঙ্গলবার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার সাতদিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি চলাকালে তিনি আদালতে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি নিজে কষ্ট করে পড়ালেখা করেছি। পিএইচডি অর্জন করেছি। আমার স্ত্রী ভিকারুননিসার প্রভাষক। আমার সন্তানদের সুশিক্ষিত করেছি। তারা সুপ্রতিষ্ঠিত। তারা ভালো ভালো প্রতিষ্ঠানে নিজ নিজ দক্ষতায় চাকরি করছে। চাকরি শেষে দেশসেবার জন্য আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি।’