সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন পরিক্ষার্থী বুধবার (২৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এ বিষয়ে শুনানির জন্যে আগামীকাল রিটটি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শাহ নাভিলা কাশফি।

প্রশ্নফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিটটি করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।