সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘কেমন পুলিশ চাই’ জানতে জনসাধারণের মতামত চেয়েছে কমিশন

নিজস্ব প্রতিবেদক
চলছে জনমত জরিপ ‍‘কেমন পুলিশ চাই’। এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশন জনগণের মতামত চেয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে মতামত দিতে পারবে যেকোনো নাগরিক।

ওয়েবসাইটে বলা হয়, সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে অন্তবর্তী সরকার কর্তৃক গঠিত ‘পুলিশ সংস্কার কমিশন’ আপনার মূল্যবান মতামত জানতে চায়।

প্রস্তুতকৃত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে প্রদান করুণ। আপনার মতামত গোপন রাখা হবে। শুধুমাত্র সংস্কার কাজে তথ্য সহায়তায় এটি ব্যবহৃত হবে। প্রশ্নমালাটি ভালভাবে পড়ুন এবং পরে উত্তর দিন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।