সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সোনারগাঁয়ে দ্রুতগতির বাস উল্টে যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মহাসড়কের চৈতী গার্মেন্টস সংলগ্ন মল্লিকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুতগতির জৌনপুর পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ১১-০৫-১২) একটি বাস ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান।