সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চাঁদে বসতি গড়তে কাজ শুরু করছে জাপান

অনলাইন ডেস্ক:

চাঁদে কীভাবে বসতি গড়ে তোলা যায় তা নিয়ে গবেষণা শুরু করেছে জাপান। দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কনস্ট্রাকশন কোম্পানি কাজিমা করপোরেশেন যৌথভাবে এই কাজ শুরু করেছে।

জাপানের গবেষকরা এখন কৃত্রিম অভিকর্ষ তৈরি করে চাঁদের মতো পরিবেশ বানাতে চাইছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নিও লুনার গ্লাস’। ২০৩০ এর দশকে এই প্রকল্প সম্পন্ন হবে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম কিওডো নিউজ।

লুনার গ্লাস কাঠামো ২০০ মিটার অঞ্চলজুড়ে থাকবে এবং ৪০০ মিটার উঁচু হবে। এখানে বাস করতে পারবে ১০ হাজার মানুষ। চলতি বছরই এই প্রকল্পের কাজ শুরু হবে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োসুকে ইয়ামাশিকি বলেছেন, ‘এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে যাবো। মহাকাশে বসতি তৈরিতে আমাদের পথ সুগম হবে।’