সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
কনকনে শীতে কাঁপছে মানুষ । এতে চরম বিপাকে পড়ছে নোয়াখালীর উপকূলীয়
কোম্পানীগঞ্জ উপজেলার গরিব-দুঃখী শীতার্ত বৃদ্ধ নারী পুরুষ।

শীত মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনার তহবিলে এসময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
এসময়ে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)যোবায়ের সোহেল, উপজেলা পরিসংখ্যান অফিসার অজিত কুমার রায় সহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সোমবার শীতের রাতে হঠাৎ করে উপজেলা বিভিন্নস্থানে অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসারকে।

তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে বিভিন্ন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন । কনকনে শীতের রাতে হঠাৎ যখন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত শীতবস্ত্র দেখে দুস্থ, অসহায় মানুষ আবেগে আপল্লুত হয়ে পড়েন।