সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দ্য ওয়েস্টিন ঢাকায় বিশেষ আয়োজন

নিউ নেশন ডেস্ক:

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সকল প্রেমিক যুগলদের জন্য প্রেমময় সাজসজ্জা এবং ভোজনবিলাসের এক মুগ্ধকর আয়োজন করেছে দ্য ওয়েস্টিন ঢাকা। শহরের সেরা রেস্টুরেন্টগুলোর থিমযুক্ত মেনু ও মনোরম পরিবেশের মাধ্যমে অতিথিদের ভালোবাসা দিবস উদযাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে হোটেলটি।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দ্য ওয়েস্টিন ঢাকায় যেসব আয়োজন থাকছে:

টেস্ট অব লাভ বুফে স্পেশাল:
১৩, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি উপলক্ষে এই বুফেতে আন্তর্জাতিক ও দেশীয় নানা পদ থাকছে, যার মধ্যে ভ্যালেন্টাইন স্পেশাল কার্ভিং স্টেশন, লাইভ কাউন্টার, সুসি সিলেকশন, গ্রিল স্টেশন এবং হৃদয় আকৃতির ডেজার্ট রয়েছে। এছাড়াও আনন্দ আরও বাড়াতে নির্বাচিত ব্যাংক পার্টনারদের সাথে একটা কিনলে একটা ফ্রি ও একটা কিনলে দুইটা ফ্রি অফার উপলব্ধ।

ডেইলি ট্রিটস – মিষ্টি স্বাদ:
মিষ্টিপ্রেমীদের জন্য ডেইলি ট্রিটস (লোয়ার লবিতে অবস্থিত) ভ্যালেন্টাইন স্পেশাল বেকারি ও পেস্ট্রি আইটেম নিয়ে হাজির। অতিথিরা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

স্প্ল্যাশ অফ রোম্যান্স – পুলসাইড বারবিকিউ ডিনার:
খোলা আকাশের নিচে উপভোগ করতে চাইলে লেভেল ৫ এ স্প্ল্যাশ অফ রোম্যান্স-এ থাকছে পুলসাইড বারবিকিউ বুফে ডিনার। প্রতিজনের জন্য খরচ পরবে ৬,০০০ টাকা। তারার নিচে একটি রোমান্টিক পরিবেশে এই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

প্রেগো – একটি রোমান্টিক সন্ধ্যা:
ব্যক্তিগত এবং রোমান্টিক অভিজ্ঞতার জন্য লেভেল ২৩ এ অবস্থিত প্রেগো রেস্টুরেন্ট উপস্থাপন করছে ৭-কোর্স সেট ডিনার। দম্পতি প্রতি খরচ পড়বে ১৫,৯৯০ টাকা। প্রেগো-এর বিশেষ ইতালিয়ান খাবার ও শহরের অপরূপ দৃশ্য ভ্যালেন্টাইন সন্ধ্যাকে স্মরণীয় করে তুলবে।