সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বইমেলায় আজ এসেছে ৭০ নতুন বই

বইমেলার ১৯তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৭০টি। আর এতে চলতি অমর একুশে বইমেলায় এ পর্যন্ত মোট নতুন বই প্রকাশিত হলো ১ হাজার ৭৯৩টি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

৭০টি নতুন বইয়ের মধ্যে কবিতার বই সর্বোচ্চ ২৭টি। এছাড়া গল্পগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, শিশুসাহিত্য বিষয়ক বইসহ অন্যান্য বিষয়েও বহু বই এসেছে। প্রকাশিত হয়েছে ‘২৪ এর গণঅভ্যুত্থান নিয়েও বই।

আজ বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আলোচনা শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এতে কবি কণ্ঠে কবিতা পাঠে অংশ নেন– কবি মজিদ মাহমুদ, কবি কামরুজ্জামান ও কবি শফিকুল ইসলাম। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ‘নবরস’ ও ‘আবদুল আলীম ফাউন্ডেশন’-এর পরিবেশনা।

অন্যদিকে, আজ মেলার ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মাহমুদউল্লাহ, কাজল রশীদ শাহীন ও তুহিন খান।