সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তাওহীদের শতক ও জাকের এর ব্যাটে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২২৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের দারুণ এক জুটি্র সুবাদে এ পুঁজি পায় টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম তিন অঙ্কের রানের দেখা পান তাওহীদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে মন্হর গতির ব্যাটিংয়ের পরেও বিপর্যয় কাটিয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন হয় বাংলাদেশের। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন।

এরপর মেহেদী হাসান মিরাজ ব্যাক্তিগত ৫, তানজিদ হাসান ২৫ ও মুশফিকুর রহিন শুন্য রানে আউট হন। এতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ ইউকেটে ৩৫ রান।

তবে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঘুরতে থাকে। দুজন মিলে গড়েন ১৫৪ রানের দুর্দান্ত এক জুটি। ব্যক্তিগত ৬৮ রানে জাকের আলী সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়।

বাকিদের ভেতর রিশাদ হোসেনের ব্যাটে আসে ১৮ রান। শেষপর্যন্ত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ভারতীয়দের মধ্যে একাই পাঁচ উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। এছাড়া হর্ষিত রানা ও আক্সার প্যাটেল দুজনে তুলে নেন যথাক্রমে ৩টি ও ২টি উইকেট।