সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অপরাধে ৩ পরিবহনকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে  ঈদকে ঘিরে অতিরিক্ত  ভাড়া আদায়ের অপরাধে  ঢাকা গামী ৩টি পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। গত  শনিবার বিকেলে শহরের ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে  এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী রকি পরিবহনকে ৫ হাজার টাকা,  আহাদ পরিবহনকে ৫ হাজার টাকা, শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাচ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকাগামী পরিবহনগুলোকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ বলেন,যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলবে।