সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল চুক্তি স্বাক্ষর

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ শিক্ষার্থীদের ভর্তি, বেতন, পরীক্ষা ফিসহ বিভিন্ন চার্জ সহজ ও আধুনিক পদ্ধতিতে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি আক্কেলপুর শাখা এবং তিলকপুর নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কলেজটি সোনালী ব্যাংকের “সোনালী পেমেন্ট গেটওয়ে সেবার আওতায় আসছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে সুবিধার পাশাপাশি আরও স্বচ্ছতা ফিরবে।

সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ডেপুটি জেনারেল ম্যানেজার এ.এস.এম. আব্দুল লতিফ। কলেজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মো. আব্দুল হাকিম।

সোনালী ব্যাংক আক্কেলপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক বগুড়া অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি আমিনুর রশিদ ইকু, ব্যাংকের এজিএম এ.কে.এম. মাহবুব উল ইসলাম এবং আক্কেলপুর শাখা ব্যবস্থাপক জার্জিস আলম।

চুক্তির ফলে নুর নগর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ব্যাংকে না গিয়েই অনলাইনে বিভিন্ন ফি প্রদান করতে পারবেন। এতে সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

একাদশ শ্রেণির শিক্ষার্থী বিথি আরা বলেন, এখন থেকে কলেজের সকল প্রকার ফি আমরা অনলাইনে প্রদান করতে পারবো। এতে আমাদের হয়রানি ও সময় সাশ্রয় হবে। আমরা খুব আনন্দিত।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হাকিম বলেন, তথ্য প্রযুক্তিতে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। সচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করনে স্মার্ট প্রযুক্তি কলেজের লেনদেন পরিচালনার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শিক্ষার্থীদের সময় ও শ্রম সাশ্রয় হবে।

সোনালী ব্যাংক বগুড়া অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোনালী ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে গ্রাহক সেবার মান আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা যেন খুব কম সময়ে স্মার্ট ফোন ব্যবহার করে সকল প্রকার ফি দিতে পারে সেই জন্য এই চুক্তি। এতে শিক্ষার্থীরা সুফল পাবে।