সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় বড়াইবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের  সফলতা বিষয়ক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে ।গতকাল মঙ্গলবার সকালে সফল প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধ করা এবং প্রতিবন্ধী প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিষয়ে সমাজে ইতিবাচক ধারণার প্রসার ঘটানোর বড়াইবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন প্রকল্পের আওতায় ‘‘ প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান সহায়ক উপকরণ বিতণ করা হয়।

গ্রাম বিকাশ কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক এসএম সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মোসাদ্দেকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) মো: আবতাবুজ্জামান, গংগাচড়া উপজেলা ও ৮নং আলমবিদিতর ইউনিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মো: শামসুর রহমান, প্রকল্প সমন্বয়কারী, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর, স্বাগত বক্তব্য রাখেন মো: আকতার হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্র, বড়াইবাড়ী শাখা, সহকারী টেকনিক্যাল অফিসার- লাইভলীহুড, কাওছার আহমেদ ও মো: আসাদুজ্জামান, সহকারি কারিগরি কর্মকর্তা- নিউট্রিশন হিরু কুমার রায় ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান।প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে জীবনের সাফল্য অর্জনে উপস্থাপনায় প্রথম হয়েছেন শফিকুল, বন্ধন প্রতিবন্ধী ব্যক্তিদের ফোরাম, দ্বিতীয় হয়েছেন উন্মে হানি তৃতীয় হয়েছেন সহিদুজ্জামান। এছাড়াও ১০ জন অংশগ্রহণকারীদের শান্তনা পুরুস্কার প্রদান করা হয়।  ১৬ জন প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ চলাচলের জন্য হুইলচেয়ার, এলবো ক্রাচ, চার খুঁটি লাঠি ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।