সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে কর্মবিরতি

জয়পুরহাট প্রতিনিধিঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-এর মধ্যে বিদ্যমান সংকট নিরসন করে আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাত দফা দাবিতে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় শহরের হানাইল এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো— আরইবি-পবিস দ্বৈত ব্যবস্থাপনার অবসান, অত্যাচারী ও মিথ্যাবাদী চেয়ারম্যানের অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার, বিনা নোটিশে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, চুক্তিভিত্তিক/অনিয়মিতদের নিয়মিতকরণ, সকল শান্তিমূলক বদলি আদেশ বাতিল এবং আন্দোলনের অজুহাতে বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের পদায়ন, নির্দিষ্ট কর্মঘণ্টা ও শিফটিং ডিউটির বাস্তবায়ন।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আল ইমরান, এজিএম আতিকুর রহমান, নাজির হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইসি মাহমুদুল হাসান প্রমুখ।