সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর

 

সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছেন তিনি। যতদিন পর্যন্ত ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আকাশপথ বন্ধ থাকার বিষয়টি জানতে পেরেছেন বাদশাহ। তাই তিনি আটকে পড়া হাজিদের ব্যাপারে শুক্রবার (১৩ জুন) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হাজিদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়।

এই দায়িত্ব দেওয়া হয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, এসব হাজি যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন। যতদিন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দেশে ফিরে যেতে পারেন ততদিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন।

প্রতি বছর হজে অংশ নিতে হাজার হাজার ইরানি সৌদি আরবে আসেন। এ বছরও ১৬ লাখেরও বেশি মুসল্লি হজে অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছিলেন ইরানি। চলতি বছরের হজ আনুষ্ঠানিকভাবে সোমবার (১০ জুন) শেষ হয়। কিন্তু এর কিছুদিন পরেই ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যার জবাবে তেহরান আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে বহু ইরানি হাজি হজ শেষ করেও দেশে ফিরতে পারছেন না।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গণে ইরানের সমর্থন বাড়ছে। সৌদি আরব, তুরস্কসহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার ইরানের পাশে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট ইরানের ওপর ইসরায়েলের আক্রমণকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ বলে তীব্র নিন্দা করেছেন।