সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরশনে প্রস্তুতি সভা

সিলেট অফিস:
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনে এক প্রস্তুতিমূলক সভা আজ মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিলেটের করোনা পরিস্থিতি ও করোনা প্রতিরোধে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশেরও বেশি। তাই করোনার এন্টিবডিও আছে। এছাড়া সিলেটবাসী এ ব্যাপারে সচেতন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। তাই সিলেটে করোনা সংক্রমণের হারও খুব কম। তবু পরিস্থিতির অবনতি হলে আমরা মোকাবেলায় প্রস্তুত আছি।
সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৬ শতাংশেরও কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস্তুত আছে। আছে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটসহ সার্কিক প্রস্তুতি।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেটে করোনার সংক্রমণ খুবই কম। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সংক্রমন যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
সভায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মুহাম্মদ ফজলুল কাদের, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক মো. পারভেজ আলম, ইউনিসেফ’র কনসালট্যান্ট ডা. নভোঃজ্যোতি দেব, মো. হুমায়ূন কবীর, সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।