সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রোটাবর্ষের শুরুতে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের শতাধিক গাছের চারা বিতরণ

সিলেট অফিস:
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের উদ্যোগে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই পরিবেশবান্ধব কর্মসূচিতে আম, কাঁঠালসহ বিভিন্ন বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের ভূমিকা অপরিহার্য। শিশুদের হাতে চারা তুলে দিয়ে আমরা শুধু গাছ নয়, তাদের মাঝে ভবিষ্যতের সচেতনতা ও দায়িত্ববোধও রোপণ করেছি।’

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম, ডি-৬৫ রিপশা টিমের ডেপুটি কর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, ডি-৬৫ রিপশা টিমের কো – কর্ডিনেটর রোটারিয়ান পিপি এ্যাড মো. আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, রোটারিয়ান মোঃ আবুল কালাম, রোটারিয়ান আমিনুল ইসলাম প্রমুখ।

চারা বিতরণের সময় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। শেষে সকলের অংশগ্রহণে মাদ্রাসা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয়।

মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল করে তোলা। রোটারি ক্লাব যে কাজ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।