সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনায় ৭দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন 

পাবনা প্রতিনিধি:
“পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন হয়েছে।
সোমবার (০৭ জুলাই)  সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজন জেলা প্রশাসকের কার্যালয় থেকে  একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে  ফিতা কেটে ও বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামসহ অতিথিবৃন্দ।
বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, পাবনা  ,প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিন ব্যাপী এই মেলা ৩০টি স্টল বসেছে। সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ উঠেছে।