সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাহরাস্তিতে ১৬ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা আটক – ১

আহসান হাবিব পাটওয়ারীঃ

চাঁদপুরের শাহরাস্তিতে ১৬ বছরের এক কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে রবিবার সন্ধ্যায় অভিযুক্ত দুলাল হোসেন কে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সর্দার বাড়ির আলেয়া বেগম গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকালে মেয়েকে বাসায় রেখে দৈনন্দিন কাজে বের হয়ে যান। বাসায় একা পেয়ে দুলাল হোসেন তার মেয়েকে ধর্ষণ করে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যদের নজরে আসলে ভিকটিম কে জিজ্ঞাসাবাদ করা হলে মেয়েটি পরিবারের নিকট সত্যতা স্বীকার করলে তার মা আলেয়া বেগম বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। শাহরাস্তি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।