সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে—জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

জয়পুরহাট প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন—এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন।

সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে।

অনুষ্ঠানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, বিআরটিএ অফিস, জয়পুরহাট চিনিকল, জয়পুরহাট পৌরসভা, এলজিইডি, থানা, পুলিশ, জেলখানা, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সমাজসেবাসহ বেশ কিছু অফিসের দূর্ণিতি নিয়ে অভিযোগ আনা হয়।

এসময় দুদক চেয়ারম্যান আনিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে সমাধানের নির্দেশ দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, জয়পুরহাট পুলিশ  সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।

সটঃ ড. মোহাম্মদ আব্দুল মোমেন,চেয়ারম্যান,দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।