সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় মোটরসাইকেল থেকে পড়ে আহত শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হাছনা বেগম কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন এর স্ত্রী। তিনি কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

কুলাউড়ার গণমাধ্যম কর্মী আলাউদ্দিন কবির জানান, শিক্ষিকা হাছনা বেগম অন্যান্য দিনের মতো  ১২ আগস্ট মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় স্বামীর মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। রাউতগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। গভীর রাতে তিনি মারা যান।

এদিকে শিক্ষিকা হাছনা বেগমের মৃত্যুর সংবাদে কুলাউড়ায় সহকর্মী ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।