সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

দেশের পরিবেশ সংরক্ষণে উদ্যোগ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, ভিপি নুরুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ন আহবায়ক  সৈয়দ হাবিবুল আলম শাতিল, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাওন, শহর বিএনপির সহ-সভাপতি আসলাম মিয়া, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ও জেলা যুবদলের সদস্য তারেক সিদ্দিকী সুজন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেওয়ার আহ্বান জানান।

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।