সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে দিনমজুর হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেপ্তার

সিলেট অফিস :

সিলেটের কানাইঘাটের বড়চতুল ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান আসামি বাবুল আহমদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার ভোর রাতে তাদের জৈন্তাপুর উপজেলার হারাতৈল গ্রামের একটি বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ  হত্যাকাণ্ডেরএ ঘটনা ঘটে  উপজেলার হারাতৈল রাঙ্গারাই গ্রামে । নিহত নুরুল ইসলাম উরফে সানা (৫০) স্থানীয় চতুল বাজারের একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের সঙ্গে চাচাতো ভাই বাবুল আহমদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন নুরুল ইসলামের এক শিশু সন্তান বাবুলের সীমানায় মলত্যাগ করলে বিষয়টি কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বাবুল আহমদ, তার ছেলে মুমিন আহমদসহ পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে নুরুল ইসলাম, তার স্ত্রী রিনা বেগম ও পাঁচ সন্তান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, নিহত নুরুল ইসলাম ছিলেন হতদরিদ্র ও নিরীহ একজন শ্রমিক। তার নয় সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি মারাত্মক সংকটে পড়েছে। নিহতের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার সেকেন্ড অফিসার এসআই নুর হোসেইন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে এবং ইতোমধ্যে প্রধান আসামি বাবুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।