সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী নয়: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিআর নিয়ে বিভিন্ন মহল আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। তবে গণতন্ত্র সুদৃঢ় করতে এ ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে কেউ পিআর চাইতেই পারে। কিন্তু এটিকে বাধ্যতামূলক করার মনোভাব অগণতান্ত্রিক। জনগণের ওপর চাপিয়ে দেয়া কোনো কিছুই গণতান্ত্রিক হতে পারে না।

তিনি আরও বলেন, জনগণ না চাইলেও তাদের নামে পিআর দাবি তোলা হচ্ছে, যা স্বৈরশাসনের পথ প্রশস্ত করার পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা হিসেবে কাজ করছে।

তার মতে, জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।

 

এনএনবাংলা/