সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নভেম্বরে আলাদাভাবে গণভোট আয়োজনের প্রস্তাব জামায়াতের

 

জাতীয় সংসদ নির্বাচনের দিন একসঙ্গে নয়, আগামী নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গণভোট আলাদা করে আয়োজনের প্রস্তাব আমরা কমিশনের কাছে দিয়েছি। পাশাপাশি ভোটার তালিকা ও পিআর পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে।’

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের, এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।

আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমরা ইসিকে বলেছি—গণভোটটি আলাদাভাবে আয়োজন করা উচিত। একসঙ্গে হলে জটিলতা তৈরি হতে পারে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, গণভোট করতে গিয়ে যদি ঝামেলা হয়, তাহলে জাতীয় নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে। তাই আলাদা করাই উত্তম।’

তিনি আরও বলেন, ‘গণভোটকে আমরা এক ধরনের পরীক্ষামূলক আয়োজন হিসেবে দেখতে পারি। জাতীয় নির্বাচনের সময় প্রশাসন ও পুলিশের সহযোগিতা কতটা কার্যকর হয়, তা বোঝার জন্য গণভোট একটি ভালো সুযোগ হতে পারে।’

অন্যদিকে, নির্বাচন কমিশন তাদের জানিয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ও বাস্তবায়নের সক্ষমতা তাদের রয়েছে।

এনএনবাংলা/