সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

 

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট।

সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নোবেল কমিটি জানায়, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের’ জন্য মকিয়র পুরস্কারের অর্ধেক পেয়েছেন। বাকি অর্ধেক ‘সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য আগিয়োঁ ও হুইট যৌথভাবে পেয়েছেন। পুরস্কারের মূল্যমান ১২ লাখ মার্কিন ডলার।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই নিশ্চিত বা স্বয়ংক্রিয় নয়। ইতিহাসের বড় সময়জুড়ে স্থবিরতাই ছিল স্বাভাবিক, প্রবৃদ্ধি নয়। তাই এর ধারাবাহিকতা ধরে রাখতে সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করে তা মোকাবিলা করাই জরুরি।

১৯৯২ সালের একটি গাণিতিক মডেলে আগিয়োঁ ও হাউইট বিশ্লেষণ করেন, কীভাবে নতুন ও উন্নত পণ্যের আগমনে পুরোনো প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়। এটিই অর্থনীতিতে ‘সৃজনশীল বিনাশ’ নামে পরিচিত—a vital mechanism for progress.

এনএনবাংলা/