সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ’

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত নন-শিডিউল ফ্লাইটগুলোর সব ধরনের খরচ আগামী তিন দিন মওকুফ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, শনিবার বেলা সোয়া দুইটার দিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে আটটার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পণ্যের ওজনসহ খাতভিত্তিক ক্ষতির বিশ্লেষণ কাজ চলছে।

তিনি আরও জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণের জন্য আজ বিকেল সাড়ে তিনটায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টার মধ্যে বিমানবন্দর চালু করা— আমরা তা করতে সক্ষম হয়েছি।”

অগ্নিকাণ্ডের কারণে প্রায় ২১টি ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করতে হয়েছে বলে জানান শেখ বশির উদ্দিন। তিনি বলেন, “যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটগুলোর সব খরচ মওকুফ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের খাবার, থাকা ও সেবার দায়িত্বও আমরা নিয়েছি।”

তবে একসঙ্গে একাধিক ইস্যু সামলাতে হওয়ায় কিছু ব্যত্যয় ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

এনএনবাংলা/