সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে নৌকাসহ ৪ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার পর ফেরার পথে নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকার নদীপথ থেকে নৌকাটি আটক করে আরাকান আর্মির সদস্যরা। গত দেড় বছর ধরে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নৌকা মালিক আব্দুর রহমান (৩৮), তার ভাই আবুল কালাম (৪০), একই এলাকার শফি আলম (১৯) এবং রোহিঙ্গা জেলে মনির আহমদ।

আরাকান আর্মির নিয়ন্ত্রিত অনলাইন মাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে আটক জেলে ও নৌকার ছবি প্রকাশ করে জানানো হয়— বাংলাদেশি জেলেরা জলসীমা লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা ফেরত দিয়েছে আরাকান আর্মি। তবে বাংলাদেশের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও প্রতিক্রিয়ার অভাবের কারণে এবার আটক জেলেদের আইনের আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি আব্দুস সালাম বলেন, “স্থানীয় জেলেদের কাছ থেকে শুনেছি, জালিয়াপাড়ার একটি নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি।

জেলে সমিতির সভাপতি আবদুল গণি জানান, “সোমবার সকালে আব্দুর রহমানের নৌকাটি মাছ ধরতে যায়। বিকেলে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় আরাকান আর্মির টহলদল তাদের নৌকাটি ধাওয়া করে আটক করে।

এদিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “ভুক্তভোগী জেলেদের ফেরত আনতে ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।

এনএনবাংলা/