সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এজন্য তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

আসাদুজ্জামান বলেন, আমি ভোটে অংশ নেব। ইতোমধ্যে মনোনয়ন চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে নির্বাচন করার সময় হলে পদ ছেড়ে দেব।

সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।

তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে গিয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান আরও বলেন, রায় ঘোষণার পর সেই রায়ে পরিবর্তন আনা হয়, যা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ হিসেবে গণ্য। কোনো বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ঘোষণা করা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, আপিল বিভাগ যে রায় দেবেন, তা দেশের গণতন্ত্র ও আগামী প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এনএনবাংলা/