সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে: মির্জা ফখরুল

 

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের দিনই গণভোট হতে হবে, অন্যথায় জাতি তা মেনে নেবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে বাকশাল কায়েম হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করেন এবং জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন।”

বিএনপি মহাসচিব জানান, দল সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে ও আলোচনায় গৃহীত বিষয়ে স্বাক্ষরও করেছে। তবে তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, তাতে আমরা একমত হইনি। যদি রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলোচনারই বা মানে কী?”

কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবিতে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায় জাতি তা মেনে নেবে না।”

উপদেষ্টা পরিষদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি আরও বলেন, “তারা নিজেরাই এমন পরিবেশ তৈরি করছে, যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

এনএনবাংলা/