সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না— নিশ্চিত নয় বিজিবি

 

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সোমবার ময়মনসিংহের খাগডহর বিজিবি ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৯টার মধ্যেই সম্ভাব্য পাচার রুটগুলো শনাক্ত করা হয়। একই সঙ্গে সীমান্তের অধিকাংশ এলাকায় টহল জোরদার করা হয় এবং একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়।

তিনি জানান, পরদিন শনিবার পুলিশের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। ঢাকা থেকে আসা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে অভিযানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, আলোচনার ভিত্তিতে দুটি স্থানে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এর মধ্যে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটকের লক্ষ্য নির্ধারণ করা হয়। পাশাপাশি হালুয়াঘাট এলাকায় আরেকটি টিম পাঠানোর পরিকল্পনা করা হয়। হালুয়াঘাটের অভিযানে বিজিবির সোর্স ও অন্যান্য গোয়েন্দা তথ্য পুলিশের কাছে সরবরাহ করা হয়।

তিনি আরও জানান, নালিতাবাড়ীর বারোমারি এলাকায় বিজিবির নেতৃত্বে এবং ঢাকা থেকে আগত পুলিশ ও হালুয়াঘাট থানার পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে ফিলিপ স্নালকে আটক করা সম্ভব হয়নি। এ সময় তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে সোমবার সকালে মানব পাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনএনবাংলা/