সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

সংসদের বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন, যেখানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষেই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও জুন মাসে অনুষ্ঠিত এই অধিবেশন জাতীয় বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। এ অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা তুলে ধরা হবে। বাজেটের বিভিন্ন দিক নিয়ে সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। এবার দ্বিতীয় অধিবেশন হিসেবে শুরু হওয়া বাজেট অধিবেশন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

এনএনবাংলা/পিএইচ