সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

 

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওন আফরোজসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অপর দুই অভিযুক্ত হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পুলিশ জানিয়েছে, অভিযোগটি এখনো নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা নানাভাবে দেশে থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত রয়েছে। অভিযুক্ত চারজন এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত বলে অভিযোগে দাবি করা হয়।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অবস্থান করছেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যায় তাকে সেখানে ডেকে নেওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়েই আছেন এবং তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সমকালকে বলেন, সাইবার-সংক্রান্ত একটি বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে এটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এনএনবাংলা/