সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

৬ নবজাতকের মৃত্যু

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান।

তিনি বলেন, ক্ষতিপূরণের পাশাপাশি পূর্বে ঘোষিত সব ধরনের সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে নিহত নবজাতকদের পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়ে আজীবন বিনা মূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণের ঘোষণা দেয়।

পরিবারগুলো যেসব সুবিধা পাবে:

আজীবন বিনামূল্যে চিকিৎসা:

ভুক্তভোগী পরিবারের বাবা-মা, ভাই-বোন এবং সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা আজীবন বিনা মূল্যে পাবেন।

শিক্ষাসুবিধা:

আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা সাপেক্ষে বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। এছাড়া মেডিকেল কলেজ বা অন্যান্য ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি কিংবা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও থাকবে।

চাকরির সুযোগ:

পরিবারের সদস্যদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ প্রদান করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এনএনবাংলা/পিএইচ