সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাহজালাল বিমানবন্দরে প্রায় সাড়ে আট কোটি টাকার স্বর্ণের বার জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে আট কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ১০৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার কাস্টমস কর্মকর্তারা এই স্বর্ণের বার জব্দ করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস কর্মকর্তাদের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালায়।

পরে কর্মকর্তারা বিমানের কার্গো হোল্ডে লুকানো তিনটি প্যাকেটে ১২ কেজি ওজনের ১০৪ টি স্বর্ণের বার খুঁজে পান।

শুল্ক ফি এড়াতে স্বর্ণের বারগুলো ‘চোরাচালান’এর উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে শুল্ক গোয়েন্দা সূত্রে কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

–ইউএনবি