সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন বিদ্যালয়, সাময়িক পাঠদান বন্ধ

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ৬টি কক্ষের মধ্যে ৩টি কক্ষ তিস্তায় বিলীন হয়ে গেছে। সম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ১দিনের বন্যায় বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি হয়েছে। তিস্তার ভাঙনে বিদ্যালয়ের ৩টি কক্ষ ভেঙে যাওয়ায় ওই কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ভেসে যায়। অন্য ৩টি কক্ষে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সাময়িক পাঠদান বন্ধ রেখেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়টি ২০১৯-২০ অর্থ বছরে প্রায় ৩০ লক্ষ নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১৬৩ জন। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারনে ১ বছরের মাথায় ৩০ লক্ষ টাকা তিস্তায় বিলীন হয়ে গেল। এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল মিয়া ও প্রধান আবু বক্কর সিদ্দিক গত ২১ অক্টোবর উপজেলা শিক্ষা অফিসার বরাবর বিদ্যালয়টি অপসারণ করে নিরাপদ স্থানে প্রতিস্থাপন করার জন্য লিখিত আবেদন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, ভবনটি তিস্তায় বিলীন হয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং সভাপতি জয়নাল মিয়া বলেন, ভেঙে যাওয়া বিদ্যালয়টি অপসারণের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া বলেন, প্রধান শিক্ষক ও সভাপতির আবেদনের পরিপেক্ষিতে প্রকৌশল বিভাগ ও শিক্ষা বিভাগের একটি যৌথ টিম বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত রির্পোট দেয়নি। রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।