সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাটহাজারীর সাবেক এমপি আনিসুলের বাড়িতে অগ্নিসংযোগ

 

চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২টার দিকে। অগ্নিসংযোগের সময় একটি প্রাইভেটকারও পুড়ে যায়।

প্রতিবেশিরা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ জানিয়েছেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্তের মাধ্যমে জানা যাবে।’

এনএনবাংলা/