সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মস্কোতে আবারও বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

ছবি: স্পুতনিক

 

রাশিয়ার রাজধানী মস্কোতে ফের বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হওয়ার মাত্র একদিন পর এ ঘটনা ঘটায় শহরজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ জানায়, বুধবার (স্থানীয় সময়) মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে টহলরত ট্রাফিক পুলিশের দুই সদস্য একটি সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের গাড়ির কাছে দেখতে পান। তারা ওই ব্যক্তির দিকে এগিয়ে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য এবং পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি নিহত হন।

এর আগে গত সোমবার একই এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। সে সময় তদন্তকারীরা হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বুধবারের বিস্ফোরণের সঙ্গে ওই হামলার সরাসরি কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি।

তদন্তকারীদের ধারণা, বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন। টহল দল তার গতিবিধিতে বাধা দিলে ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে অথবা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। এছাড়া পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে, যা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

এনএনবাংলা/