সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

 

আসন্ন কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এবং এখানে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল বা স্ক্র্যাপ করেছে। এর ফলে দলটির জন্য নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষার বিষয়ে প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইনপ্রণেতা একটি চিঠি দিয়েছেন— এ বিষয়ে সরকারের অবস্থান কী। জবাবে শফিকুল আলম বলেন, তিনি এ ধরনের কোনো চিঠির বিষয়ে অবগত নন। তার ভাষায়, চিঠিটি তিনি দেখেননি এবং এ সম্পর্কিত কোনো তথ্যও তার কাছে নেই।

এনএনবাংলা/