সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম-কলকাতা-ব্যাংকক

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার প্রভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ঢাকায় অবতরণের কথা থাকা বিদেশগামী আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে নামতে বাধ্য হয়েছে।

ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি জানান, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে তিনটি চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে। তবে কোন কোন দেশ থেকে ফ্লাইটগুলো আসছিল—সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সকাল ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘন কুয়াশার কারণে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানানো হয়। পাশাপাশি বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ।

এনএনবাংলা/