সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। এ সময় অনেক মুসল্লি ভিড়ের চাপ ও তাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম মানিক মিয়া, তিনি ভোলা জেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জানাজা শুরুর আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে যাওয়ায় ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় মানিক মিয়া মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) অমৃত জানান, মৃত্যুর খবর তারা পেয়েছেন এবং ঘটনাস্থলে অফিসার পাঠানোর চেষ্টা চলছে। তবে ভিড়ের কারণে সরাসরি পৌঁছানো সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এনএনবাংলা/পিএইচ