সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়া

 

লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। বর্তমানে সেখানে শেষ সময়ের আনুষ্ঠানিক কার্যক্রম চলছে। এসব আনুষ্ঠানিকতা শেষে তার স্মরণে এক মিনিটের নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে আনা হয়। বিকেল সাড়ে চারটার দিকে একটি বিশেষ বাহনে করে তাকে সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের কাছে নেওয়া হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন কার্যক্রম চলাকালে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দাঁড়িয়ে শোক ও সম্মান জানান।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার দুপুর ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ সেখানে সমবেত হন। মাত্র দুই মিনিটের মধ্যেই, বেলা ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় রাজধানীর বিভিন্ন সড়কে জনস্রোত দেখা যায়।

এনএনবাংলা/পিএইচ